Creators are the original builders of the site. They have full permissions, including the ability to view all reports, modify all pages, and adjust the site properties to change the look of the site.
সহকারী অধ্যাপক, আল-ফিকহ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, বাংলাদেশ
বৈবাহিক অবস্থা :
বিবাহিত । তিন ছেলে ও এক মেয়ে। যথাক্রমে: ১ম ছেলে: আব্দুর রহমান আল-মাদানী ২য় ছেলে: আব্দুল্লাহ্ আল-মাদানী ৩য় মেয়ে: আযীযা আল-মাদানিয়া ৩য় ছেলে: মুহাম্মাদ আল-মাদানী
ভাষা জ্ঞান:
বাংলা, আরবী, উর্দু, ইংরেজী, ফার্সি
শিক্ষাগত যোগ্যতা :
শিক্ষা বছর
ফলাফল
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দাওয়াহ্ ও উসূলুদ্দীন অনুষদের 'আকীদা' বিভাগ থেকে পি-এইচ.ডি ডিগ্রী লাভ। থিসিসের শিরোনাম ছিল: 'হিন্দু ধর্ম ও তা দ্বারা প্রভাবিত ইসলামী উপদলসমূহ'।
১৯৯৯-২০০৫
প্রথম শ্রেণী (ডিস্টিংশন/মুমতায)।
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দাওয়াহ্ ও উসূলুদ্দীন অনুষদের 'আকীদা' বিভাগ থেকে মাস্টার্স+এম.ফিল ডিগ্রী লাভ। থিসিসের শিরোনাম ছিল: 'আধুনিক ও প্রাচীন শির্ক'।
১৯৯৩-১৯৯৮
প্রথম শ্রেণী (ডিস্টিংশন/মুমতায)।
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ (ইসলামিক 'ল) অনুষদ থেকে অনার্স ডিগ্রী।
১৯৮৯-১৯৯৩
প্রথম শ্রেণী (ডিস্টিংশন/মুমতায)।
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ্ ও উসূলুদ্দীন অনুষদের তারবিয়াহ্ (শিক্ষা) বিভাগ থেকে শিক্ষা বিষয়ে বিশেষ ডিপ্লোমা লাভ।
১৯৯১-১৯৯৩
প্রথম শ্রেণী (ভেরী গুড/জাইয়েদ জিদ্দান)
কামিল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা।
১৯৮৮
প্রথম শ্রেণীতে প্রথম স্থান (সম্মিলিত মেধা তালিকায় প্রথম)
ফাজিল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা।
১৯৮৬
প্রথম বিভাগ
আলিম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা।
১৯৮৪
প্রথম বিভাগ
দাখিল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা।
১৯৮২
দ্বিতীয় বিভাগ
প্রশিক্ষণ কোর্স :
সন
মদীনাস্থ ইন্টারনেশনাল ইসলামিক রিলিফ অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত 'ওরিয়েন্টালিজম তথা প্রাচ্যবিদ এবং খৃষ্টান মিশনারী তৎপরতা'-এর উপর বিশেষ কোর্সে অংশগ্রহণ।
১৯৯৩
মদীনাস্থ ইন্টারনেশনাল ইসলামিক রিলিফ অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত 'শিক্ষা ও প্রশিক্ষণ'-এর উপর বিশেষ কোর্সে অংশগ্রহণ।
১৯৯৩
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত একটি কম্পিউটার কোর্স।
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত আরবী টাইপিং-এর উপর একটি কোর্স।
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন প্রতিযোগীতায় প্রবন্ধ রচনায় প্রথম স্থান লাভ ও সম্মাননা সার্টিফিকেট অর্জন।
মাক্রোসফ্ট ওয়ার্ডের উপর বিশেষ দক্ষতা অর্জন।
অভিজ্ঞতা:
সন
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক সেবা অনুষদের 'চলমান শিক্ষা প্রকল্প'-এ প্রায় ৬ বৎসরের শিক্ষকতার অভিজ্ঞতা।
১৯৯৯ সাল থেকে ২০০৫-এর ডিসেম্বর
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ-এর আইন ও শরীয়াহ অনুষদের অধীন 'আল-ফিকহ বিভাগ'-এ প্রভাষক পদে শিক্ষকতার অভিজ্ঞতা।
১৭/১২/২০০৫ হতে ১৬/১২/২০০৬
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ-এর আইন ও শরীয়াহ অনুষদের অধীন 'আল-ফিকহ বিভাগ'-এ সহকারী অধ্যাপক পদে শিক্ষকতার অভিজ্ঞতা।
১৭/১২/২০০৬ হতে অদ্যাবধি
আন্তর্জাতিক সেমিনারে অংশ গ্রহণ : দু'টি
১. ২০০২ সালে সৌদী আরবের মদীনাস্থ কিং ফাহাদ কুরআন প্রিন্টিং কম্প্লেক্স কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সেমিনার 'কুরআনুল কারীমের অর্থের অনুবাদ: অতীত মুল্যায়ণ ও ভবিষ্যত পরিকল্পনা'-এ অংশগ্রহণ। সেমিনারে উত্থাপিত ও পঠিত প্রবন্ধের শিরোনাম 'বাংলা ভাষায় পবিত্র কুরআন কারীম অনুবাদ ক্রমোন্নয়নের ইতিহাস'।
২. ২০০৪ সালে সৌদী আরবের মদীনাস্থ কিং ফাহাদ কুরআন প্রিন্টিং কম্প্লেক্স কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সেমিনার 'সুন্নাহ্ ও সীরাতুন নববী বিষয়ে রাজকীয় সৌদী আরবের অবদান'-এ অংশগ্রহণ। সেমিনারে উত্থাপিত ও পঠিত প্রবন্ধের শিরোনাম: 'বাংলা ভাষায় সিরাত চর্চা, একটি পর্যালোচনা'।
প্রণীত গ্রন্থাবলী (আরবী ভাষায়) :
১.হিন্দু ধর্ম ও তা দ্বারা প্রভাবিত ইসলামী উপদল সমূহ। (আরবী ভাষায়, প্রকাশিতব্য)।
২. আধুনিক ও প্রাচীন শির্ক। (আর-রুশদ পাবলিকেশন হতে আরবী ভাষায় প্রকাশিত)।
৪. বাংলা ভাষায় সিরাত চর্চা, একটি পর্যালোচনা। (সৌদী আরবের মদীনাস্থ কিং ফাহাদ কুরআন প্রিন্টিং কম্প্লেক্স থেকে আরবী ভাষায় প্রকাশিত)।
প্রণীত গ্রন্থাবলী (বাংলা ভাষায়) :
১.জিলহজ্জ মাসের প্রথম দশদিনের ফযিলত ও আমাদের করণীয়। (ইবনে তাইমিয়্যাহ ফাউন্ডেশন হতে প্রকাশিত)।
২. কুরআন ও হাদীসের আলোকে বিশুদ্ধ পদ্ধতিতে উমরা করার নিয়ম। (আত-ত্বাবাহ্ পাবলিকেশন্স হতে প্রকাশিত)।
৩. ইসলামী আইন না মানার বিধান, কিছু প্রশ্ন ও তার উত্তর। (কামিয়াব প্রকাশনী, ঢাকা হতে প্রকাশিত)।
৪. শবে বরাত ও প্রাসঙ্গিক কিছু কথা। (প্রকাশিতব্য)।
অনুদিত গ্রন্থাবলী :
১. প্রত্যেক মুসলিম নর-নারীর উপর যা জানা একান্ত কর্তব্য, মূল গ্রন্থকার: মুহাম্মাদ ইবন্ আব্দুল ওয়াহ্হাব, (আরবী থেকে বাংলায় অনুবাদ, কামিয়াব প্রকাশনী হতে প্রকাশিত)।
২. মদীনার ফযীলত ও সেখানে বসবাস ও জিয়ারতের আদবসমূহ, মূল গ্রন্থকার: শাইখ আব্দুল মুহসিন আল-আব্বাদ আল-বাদর। (আরবী হতে অনুবাদ, প্রকাশিতব্য)।
৩. আল্লাহকে পেতে মধ্যম গ্রহণ, মূল গ্রন্থকার: ইমাম ইবনে তাইমিয়াহ। (কামিয়াব প্রকাশনী হতে প্রকাশিত)।
৪. কুরআন ও সুন্নাহর আলোকে ঈমানের মৌলিক বিষয়সমূহ। (ড. মো: মনযূর-ই-ইলাহী, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ-এর সাথে যৌথভাবে অনুদিত, কিং ফাহাদ কুরআন প্রিন্টিং কম্প্লেক্স হতে প্রকাশিত)।
সম্পাদিত গ্রন্থাবলী :
- বাংলা ভাষায় বিভিন্ন লেখকদের কুরআনের অনুবাদ ও তাফসীরের পর্যালোচনা:
১. মুফতী মোহাম্মাদ শফী র. প্রণীত ও মাওলানা মুহিউদ্দীন খান অনুদিত এবং কিং ফাহাদ কুরআন প্রিন্টিং কম্প্লেক্স হতে প্রকাশিত তাফসীর মাআরিফুল কুরআন।
২. মাওলানা আব্দুর রহীম কর্তৃক অনুদিত তাফহীমুল কুরআনের সংক্ষিপ্ত বাংলা অনুবাদ।
৩. মাওলানা আব্দুল মতীন কর্তৃক কুরআনের অর্থের অনুবাদ।
- অন্যান্য গ্রন্থাবলী, যেমন:
১. 'আত-তাহকীকু ওয়াল ঈদাহ ফী তাহকীকি কাছিরিন মিন মাসাইলিল হাজ্জি ওয়াল উমরাতি ওয়ায যিয়ারাহ' মূল লেখক: শাইখ আব্দুল আযীয ইবন্ বায- মুহাম্মাদ রাকীবুদ্দীন কর্তৃক এর দ্বিতীয় অনুবাদ। সৌদী আরবস্থ ধর্ম মন্ত্রনালয় কর্তৃক মনোনিত ও মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিষয়ক দফতর কর্তৃক আদিষ্ট।
এছাড়া মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক সেবা অনুষদের পক্ষ থেকে আদিষ্ট বিভিন্ন দ্বীনি গ্রন্থাবলী।